বিশ্বরঙ’র দিদি-২০২১

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২০:২৮

ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ সুদীর্ঘ ২৫ বছরে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে এ দেশের মিডিয়া অঙ্গনকে। সেই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মতো শুরু হতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ’র দিদি-২০২১’। বিগত বছরগুলোতে এই প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন। তাই আপনিও প্রস্তুতি নিন।

  দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়স ও ধর্মের মেয়েরাই অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগীতায়। বায়োডাটাসহ শারদ সাজে ছবি ও ভিডিও পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। রেজিস্ট্রেশনের জন্য  কোনো ফি দিতে হবে না। ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

 প্রয়োজনে ভিজিট করুন :www.bishworang.com