কিশোরগঞ্জে ৬ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৭

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এস এস সি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। বহিষ্কৃতরা হলো, মন্থনা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শামিম হোসেন। তার রোল নম্বর ৬১৬৯৭১।

একই বিদ্যালয়ের পরীক্ষার্থী নুর হোসেন (রোল নম্বর: ৩৮৪২৬৬), ভেড়ভেড়ী মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাহদী হাসান (রোল নম্বর ৬১৬৮৯৬), বেগম খালেদা জিয়া স্কুল এ্যান্ড কলেজের সেীরভ আলী রোল নম্বর (৩৮৪২৫৮), কালিকাপার স্কুল এ্যান্ড কলেজের রফিকুল ইসলাম রোল নম্বর (৩৮৪২২১), কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাইদুল ইসলাম (রোল নম্বর ৩৮৪২১২), কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসব পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকরা।

আরও পড়ুন: ককটেল, ইয়াবা ও হেরোইনসহ সিংড়ায় হত্যা মামলার আসামিসহ আটক ৫

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ৬ পরীক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু