ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৩টির বা ৪৬ দশমিক ২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল নর্দার্ন ইসলামী ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে নর্দার্ণ ইসলামী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৬ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৯০ টাকা বা ৬ দশমিক ৪৬ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ৫ দশমিক ৭৩ শতাংশ, ইজেনারেশনের ৫ দশমিক ২৯ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ৫ দশমিক ২০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ দশমিক ১৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৪ দশমিক ৭২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ দশমিক ৬৮ শতাংশ, প্রাইম ইনসিওরেন্সের ৪ দশমিক ৫৫ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর ৪ দশমিক ৫২ শতাংশ কমেছে।
