আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সভাপতিত্ব করেন। এমডি ও সিইও ফরমান আর চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় ২০২০ সালে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়
০০০
জনতা ব্যাংকের ১৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় সরকারের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদ মোল্লা উপস্থিত ছিলেন। ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ এতে বক্তব্য রাখেন
