চিতলমারীতে চিংড়ি ঘেরে ভাইরাস

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:২৩

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে বাগদা চিংড়ি ঘেরে হোয়াইট স্পর্ট ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় চিংড়িচাষিরা। উপজেলার চিংড়িচাষি সুভাষ মজুমদার, বিজয় বালা, মোঘনাথ বালা, অমল বৈরাগী, শেখর ভক্তসহ অনেকে জানান, ভাইরাসের কারণে ব্যাপকভাবে মাছ মারা যাচ্ছে। নানা পরামর্শ নিয়েও কোনো কাজে আসছে না। উপজেলা মত্স্য কর্মকর্তা সোহেল জিল্লুর রহমান রিগান জানান, এ বছর মোট ৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে বাগদা চাষ হয়েছে। ঘেরে চিংড়ি পোনা ছাড়ার পূবে ভালো করে চুন প্রয়োগ ও জৈব নিয়মে চাষ করলে এ রোগ নিরাময় সম্ভব।