কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অস্ত্র ও মাদকদ্রব্যসহ কামাল হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় র্যাব এ অভিযান পরিচালনা করে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতার কামাল হোসেনের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ, ১ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল বিয়ার, একটি রামদা, একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
