বিরামপুরে ১০ জুয়াড়ি আটক

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:২৫

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর থানা পুলিশ জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করে সোমবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। ওসি সুমন কুমার মহন্ত জানান, উপজেলার ঢেলুপাড়া গ্রামে রবিবার রাতে থানা পুলিশ অভিযান চালায়। এসময় জুয়ার আখড়া থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৫৯০ টাকাসহ ১০ জুয়াড়িকে আটক করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।