নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য অফিস। রবিবার সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের মত্স্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।
