কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
কালীগঞ্জে করোনাকালে ক্ষতিগ্রস্ত পল্লি উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। কাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় ১২টি সমিতির ১২ জন পল্লি উদ্যোক্তার মধ্যে বিভিন্ন হারে ২৩ লাখ টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, বিআরডিবি গাজীপুরের উপ-পরিচালক এ এস এম সোলায়মান, কালীগঞ্জ উপজেলা পল্লি উন্নয়ন অফিসার ইসরাত জাহান, জুনিয়র অফিসার আফসানা আক্তার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মোশাররফ হোসেন শুক্কুর প্রমুখ।
