কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা
কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় ১৪ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বিল্পব ওরফে দীপু। সে বামনশুর এলাকার কলিমের ছেলে। জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কোচিং করতে যাওয়ার পথে স্থানীয় হাতেনুর জান্নাত মহিলা মাদ্রাসার সামনে থেকে বিপ্লব ঐ শিক্ষার্থীকে অপহরণ করে। পরে একটি বাড়িতে আট ঘণ্টা আটকে রেখে তাকে ধর্ষণ করে। এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেয়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম জানান, খবর পেয়ে মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে ঘটনার দিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ঐ রাতে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ আসামি বিপ্লবকে গ্রেফতার করে। গতকাল সোমবার দুপুরে দুই জনকে আদালতে পাঠালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করেন এবং আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
