খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

খুলনার ঘাটভোগ ইউনিয়নে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং মন্দির ও প্রতিমা ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে সংগঠনটি ঐ ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্র, সরকার, এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তারা সাম্প্রদায়িক উসকানিসহ যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করতে সব সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।