ঝুঁকিপূর্ণ খুঁটিতে বিদ্যুত্ সরবরাহ

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:০৭

বগুড়ার সান্তাহার পৌর আবাসিক এলাকায় অত্যন্ত ঝুঁকিপুর্ণ খুঁটিতে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা অমূলক নয়। সান্তাহার পিডিবি আওতাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল কলোনি এলাকায় নেসকো বিদ্যুত্ সরবরাহ করে। ঐ স্থানের পুকুরপারের তিনটি বৈদ্যুতের খুঁটি সম্প্রতি পুকুরের মধ্যে হেলে পড়ে। এ অবস্থাতেই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডসহ আশপাশে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। এতে যে কোনো মুহূর্তে বিদ্যুতের তার ছিঁড়ে অনাঙ্ক্ষিত ঘটনা ঘটা বিচিত্র নয়। স্থানীয় বাসিন্দারা সান্তাহার নেসকো অফিসে একাধিকবার বিষয়টি জানালেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরিশেষে, এ বিষয়ে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া