গাজীপুর প্রেসক্লাবে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৪৭

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর প্রেসক্লাবে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

ক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য আব্দুল হাদী শামীম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অনিল মণ্ডল, রুহুল আমিন সজিব, নজরুল ইসলাম আজহার প্রমুখ। আলোচনাসভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি মাজহারুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনসহ কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়।