গাইবান্ধা প্রতিনিধি
‘কাউকে পেছনে ফেলে নয়:আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান’— এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার গাইবান্ধায় মানববন্ধন, সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগরীর ডিবি রোডে নাট্য সংস্থার সামনে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জন-উদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়েও অনুরূপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে। বক্তব্য রাখেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জন-উদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবির তনু, সনাকের সদস্য জিয়াউল হক কামাল প্রমুখ।
