পাটগ্রামে ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৪৯

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা ও জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী মিয়া (৮৫) বার্ধ্যকজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ভোরে রংপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।