আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক মোহাম্মদ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিনি নিউজ টোয়েন্টিফোরের যুগ্ম বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টির বাবা। ২০১৮ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। করোনা পরিস্থিতির কারণে রামগোপালপুর মসজিদে আজ বাদ-আসর তার রুহের মাগফেরাত কামনায় সীমিত পরিসরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
