রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৫০

আফসার উদ্দিন আহাম্মেদ

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আফসার উদ্দিন আহাম্মেদ (৭০) সোমবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, তিন পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর ভোগড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ শরীক হন।