কামরুন নাহার
নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক সুবর্ণ প্রভাতের সম্পাদক আলমগীর ইউসুফের সহর্ধমীনি কামরুন নাহার ঝর্ণার প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে আলমগীর ইউসুফের গ্রামের বাড়ি সোনাইমুড়ী উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের পদিপাড়ায় সকালে কুরআন খতম, মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুরে পদিপাড়া এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
