আহসানুজ্জামান ভুঁইয়া
সোনালী ব্যাংক (অব.) কর্মকর্তার আহসানুজ্জামান ভুঁইয়া নান্নু (৭৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা ফজলুল কবির ভুঁইয়ার বড় ছেলে। গতকাল সোমবার দুপুরে জোহরের নামাজের পর মিরপুর ৬ নম্বর সেকশনের ৩ নম্বর লাইনের ২৭ নম্বর বাসায় বার্ধক্যজনিত কারণে হূদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তান, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
