পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল আল সানি (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টার দিকে কাউখালী-পিরোজপুর সড়কের বড় বিড়ালজুড়ি মনির সরদারের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সানি বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।
এলকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নানা বাড়ি কাউখালী জয়কুল গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে কাউখালী শহরে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় সানি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী বীথি আক্তার তান্না গুরুত্বর আহত হয়। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে কাউখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: বাড়তি ভাড়া, কারণ জানতে গেলে সাংবাদিককে আত্মহত্যার প্ররোচনা রেল সচিবের
দুর্ঘটনায় আব্দুল আল সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার।
ইত্তেফাক/বিএএফ
