বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়ে ছয় ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। এদের মধ্যে ১৫ জন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। গতকাল সোমবার দুপুর ২টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৫৩ জনে দাঁড়িয়েছে।
