চিত্রনায়িকা পরীমনির সঙ্গে মোবাইল ফোনে কথা বলার অভিযোগ ও তাকে ‘গাড়ি উপহার’ দেওয়া প্রসঙ্গে ইত্তেফাকে ‘পরীমনি ও পিয়াসার সঙ্গে ২১ প্রভাবশালীর সখ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। তিনি বলেছেন, পরীমনি নামের কাউকে তিনি দেখেননি। তাই ঐ অভিনেত্রীর মোবাইল ফোন নম্বর তার কাছে থাকার প্রশ্নই আসে না। এমনকি ‘বোটক্লাব‘ ঘটনার আগে পর্যন্ত পরীমনি নামটাও তিনি শোনেননি বলে প্রতিবাদে জানান। তিনি পরীমনিকে কোনো গাড়ি উপহার দেননি বলেও উল্লেখ করেন।
************
অপরদিকে, একই সংবাদের শেষাংশে অটো মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উল্লাহ ডন সম্পর্কে দেওয়া তথ্যের প্রতিবাদ করেছেন অটো মিউজিয়ামের মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান। তাদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত ৩ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িটি নিতে এলে গাড়িসংক্রান্ত দলিলাদির অনুলিপি তাদের কাছে তাত্ক্ষণিক সরবরাহ করা হয়। হাবিব উল্লাহ ডনের সঙ্গে পিয়াসার হোয়াটসআপে কথোপকথন হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। গ্রেফতারকৃত পিয়াসার সঙ্গে কখনই হাবিব উল্লাহ ডনের পরিচয় হয়নি, অটো মিউজিয়াম শোরুমেও তিনি কখনো আসেননি। তার ফোন নম্বরও সংরক্ষিত নেই। তাই কথা বলার প্রসঙ্গ অবান্তর।
