এক দিনে ২৪৫ মৃত্যু, শনাক্ত ১১৪৬৩

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩০

দেশে গত এক দিনে ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ৪৬৩ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ২৪৫ জনের। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন কোভিড রোগী শনাক্ত হলো; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হলো মোট ২২ হাজার ৮৯৭ জনের। আগের দিন রবিবার সারা দেশে ১০ হাজার ২৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২৪১ জনের। সেই হিসাবে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা এক দিনে বেড়েছে। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৬ হাজার ৯৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।

সরকারি হিসাবে এক দিনে সেরে উঠেছে ১৪ হাজার ৪১২। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলো ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত এক দিনে করোনা রোগী শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ আর মৃত্যুহার ১ দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২৮ জন পুরুষ এবং নারী ১১৭ জন। এখন পর্যন্ত পুরুষ ১৫ হাজার ২৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৬৬৭ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১  থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছে। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছে ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহে ১৩ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন এবং বাসায় ১১ জন।