চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সঙ্গে ‘সম্পর্ক থাকা’ অনেকের নামের তালিকার খবর ছড়ালেও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পিয়াসাকে গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনি তার বাড়িতে পার্টি করে বিভিন্নজনকে ডাকতেন। পরে তাদের ‘ব্ল্যাকমেইল’ করতেন। পরীমনিকে গ্রেফতারের পর র্যাবও তার বিরুদ্ধে ঘরে মাদকের আসর বসানোর কথা বলে। পরীমনি, পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌর বাসায় যাতায়াত ছিল, এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের তালিকা হচ্ছে বলে কোনো কোনো সংবাদমাধ্যমে খবর এসেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।
রিমান্ডে থাকা পরীমনি কিংবা পিয়াসা কি কারো নাম বলেছেন—প্রশ্নে তিনি বলেন, কারো নাম বললেই কি হবে নাকি? যাচাই-বাছাই রয়েছে না।
