বঙ্গমাতা ছিলেন জাতির পিতার সংগ্রাম সাথী : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩২

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবনসঙ্গীই ছিলেন না, তিনি ছিলেন জাতির পিতার সংগ্রাম সাথী। ৫৫ বছরের জীবনে অধিকাংশ সময় চরম বৈরিতা ও প্রতিকূলতা অতিক্রম করে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার দিকে ধাবিত করেছেন। তার এ ঐতিহাসিক অভিযাত্রায় বঙ্গমাতা ছিলেন প্রধান সাহস ও সহায়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পঁচাত্তরের  ১৫ আগস্টের কালরাতেও বঙ্গমাতার সাহসী ও দৃঢ় মনোভাবের কথা কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ নিজের জীবন বাঁচায়, কিন্তু বঙ্গমাতা জীবন ভিক্ষা চাননি, তিনি নিজের জীবন দিয়ে গেছেন, রেখে গেছেন মানুষের জন্য মমতা ও ভালেবাসা। সংগঠনের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, অরুণ সরকার রানা প্রমুখ।