ভারতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে স্ত্রীসহ এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। পুলিশ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অনন্তনাগের লালচকে একটি ভাড়াবাড়িতে থাকতেন বিজেপি নেতা গুলাম রসুল দার ও তার স্ত্রী। জঙ্গিরা তাদের গুলি করে খুন করেছে।
খবরে বলা হয়েছে, জঙ্গিরা জোর করে তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। এরপর খুব কাছ থেকে গুলি করে বিজেপি নেতা ও তার স্ত্রীকে খুন করা হয়েছে। ঐ ব্যক্তি পঞ্চায়েত প্রধানের পাশাপাশি বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতি ছিলেন। বিজেপির জম্মু-কাশ্মীরের মুখপাত্র আলতাফ ঠাকুর এই খুনের তীব্র নিন্দা করেছেন। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও তীব্র নিন্দা জানিয়েছেন।
