বুলেট ভর্তি চিঠি পোপকে জব্দ করেছে মিলান পুলিশ

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩৫

ইতালির মিলানের পুলিশ জানিয়েছে, তারা একটি চিঠি জব্দ করেছে যেটি ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে পাঠানো হয়েছিল। ওই চিঠিতে তিনটি বুলেট আছে। ফ্রান্স থেকে পাঠানো চিঠিটি ডাক বিভাগের কর্মীরা পায়। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ভ্যাটিকান গতকাল পর্যন্ত কোনও মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে, চিঠির বিষয়ে তদন্ত চলছে। -ইউরো নিউজ