চট্টগ্রামে করোনায় বেশি মৃত্যু হালিশহর ও হাটহাজারীতে

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৮:২২

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯১ হাজার ২৮ জন সংক্রমিত হয়েছে। আর করোনায় মারা গেছে ১ হাজার ৭২ জন। নগরীর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হালিশহরে ৮৩ জন আর উপজেলায় বেশি মৃত্যু হাটহাজারীতে ৮৬ জন। উপজেলায় সবচেয়ে কম মৃত্যু সন্দ্বীপে ১২ জন। বয়সভিত্তিক মৃত্যুর মধ্যে ৬১ বছরের ঊর্ধ্বে ৫৯২ জন। করোনায় মৃত্যুর মধ্যে মহিলার চেয়ে পুরুষ দ্বিগুণ বেশি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিবরণীতে দেখা গেছে, নগরীকে ৫১ এরিয়ায় ভাগ করে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে হালিশহর এলাকায় ৮৩ জন। এই এলাকায় শুরু থেকে আক্রান্তের পরিমাণ বেশি দেখা গেছে। তার পরে রয়েছে কোতোয়ালি এলাকায় ৫৭ জন, চান্দগাঁওতে ৪৫ জন, পাঁচলাইশে ৪২ জন, বন্দর এলাকায় ৩৯ জন, চকবাজারে ৩৪ জন, খুলশীতে ২৮ জন, ডবলমুরিংয়ে ২৩ জন, বায়েজিদে ২০ জন, বাকরিয়ায় ১৪ জন, আগ্রাবাদে ২৪ জন, পাহাড়তলীতে ২৮ জন, দামপাড়ায় ১৯ জন, পতেঙ্গা ২০ জন, আকবরশাহ ২১ জন। বাকিগুলো অন্যান্য এলাকার বাসিন্দা।

রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু

অন্যদিকে উপজেলার মধ্যে হাটহাজারী উপজেলায় আক্রান্ত ও মৃত্যু দুটি বেশি। এই উপজেলায় মৃত্যু ৮৬ জন ও আক্রান্ত ৪ হাজার ৫৮২ জন। অন্যান্য উপজেলার মধ্যে সীতাকুণ্ডে আক্রান্ত ২ হাজার ২২৪ জন আর মৃত্যু ৫১ জন, রাউজানে আক্রান্ত ২ হাজার ৯০৪ জন ও মৃত্যু ৪০ জন, বোয়ালখালীতে আক্রান্ত ১ হাজার ৬৩৮ জন ও মৃত্যু ৩৬ জন, ফটিকছড়িতে আক্রান্ত ২ হাজার ৪০০ জন ও মৃত্যু ৩১ জন, রাঙ্গুনিয়ায় আক্রান্ত ১ হাজার ৫৬২ জন ও মৃত্যু ২৮ জন, সাতকানিয়ায় আক্রান্ত ৮৭১ জন ও মৃত্যু ২৪ জন, পটিয়ায় আক্রান্ত ১ হাজার ৭১৪ জন ও মৃত্যু ৩৩ জন, মিরসরাই আক্রান্ত ১ হাজার ৩৮০ জন ও মৃত্যু ৪০ জন, সন্দ্বীপে আক্রান্ত ৬৫১ জন ও মৃত্যু ১২ জন, আনোয়ারায় আক্রান্ত ১ হাজার ১২১ জন ও মৃত্যু ১৫ জন, চন্দনাইশে আক্রান্ত ৯০১ জন ও মৃত্যু ১৩ জন, লোহাগাড়ায় আক্রান্ত ৬৭১ জন ও মৃত্যু ১৫ জন, বাঁশখালীতে আক্রান্ত ১ হাজার ৯ জন ও মৃত্যু ১৪ জন।

বয়সভিত্তিক মৃত্যুর তালিকায় দেখা গেছে ৬১ বছরের ঊর্ধ্বে ৫৯২ জন। তালিকা মতে শূন্য থেকে ১০ বছর বয়সি আক্রান্ত ২ হাজার ৪৭১ জন ও মৃত্যু ৫ জন, ১১ থেকে ২০ বছর বয়সি আক্রান্ত ৭ হাজার ১২৫ জন ও মৃত্যু ৯ জন, ২১ থেকে ৩০ বছর আক্রান্ত ১৮ হাজার ৫৮৭ জন ও মৃত্যু ২২ জন, ৩১ থেকে ৪০ বছর আক্রান্ত ২০ হাজার ৮৬৪ জন ও মৃত্যু ৫২ জন, ৪১ থেকে ৫০ বছর আক্রান্ত ১৫ হাজার ৫৫৬ জন ও মৃত্যু ১৩৭ জন, ৫১ থেকে ৬০ বছর আক্রান্ত ১৩ হাজার ২৮৫ জন ও মৃত্যু ২৪২ জন এবং ৬১ বছরে বেশি আক্রান্ত ১২ হাজার ৬৩১ জন ও মৃত্যু ৫৯২ জন। আক্রান্তের হার বেশি ৩১ থেকে ৪০ বছর বয়সি ২৩ দশমিক ৪ শতাংশ।


ইত্তেফাক/ইউবি