চট্টগ্রামে করোনায় ঝরলো আরও ১০ প্রাণ

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৩:২৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৮৭৯ জনের নমুনায় জীবাণু শনাক্ত হয়। সংক্রমণ হার ২৯ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও দশটি ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮৭৯ জন পজিটিভ পাওয়া যায়। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন ৯১ হাজার ৯০৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৬৭ হাজার ৮৯৪ জন ও গ্রামের ২৪ হাজার ১৩ জন।

গতকাল করোনায় শহরের ও গ্রামের ৫ জন করে মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮২ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৩১ জন ও গ্রামের ৪৫১ জন।

ইত্তেফাক/এমআর