রংপুর বিভাগে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ৩১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৭ জেলায় একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে বিভাগের রংপুরে ৫ জন, গাইবান্ধায় ৩ জন, দিনাজপুরে ২ জন, ঠাকুরগাঁয় ১ জন, নীলফামারীতে ১ জন, পঞ্চগড়ে ১ জন এবং কুড়িগ্রাম জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫২৯ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৩২ হাজার ৫শ’ ৬ জনের নমুনা পরীক্ষা করে মোট ৪৯ হাজার ৫৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৩৯ হাজার ৫৫ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের একদিনে রংপুরে ৭০ জন, দিনাজপুরে ৫৪ জন, ঠাকুরগাঁও ৪২ জন, কুড়িগ্রামে ৪৩ জন, পঞ্চগড়ে ২৫ জন, নীলফামারীতে ৩৬ জন, গাইবান্ধায় ৩৬ জন এবং লালমনিরহাট জেলায় ৯ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
ইত্তেফাক/এমএএম
