বাংলা দ্বিতীয়পত্র
লিটন মোস্তাফিজ
শিক্ষক, বাংলা বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা
গতকালের পর
৮৭। এ ধ্বনি সংবৃত উচ্চারণ হয় কোনটিতে?
ক) এখন খ) তেলাপোকা
গ) একতলা ঘ) কেহ
ঘ) কেহ
৮৮। একাক্ষর সর্বনাম পদের ‘এ’ কীরূপ হয়?
ক) বিবৃত খ) অসংবৃত
গ) বিস্তৃত ঘ) সংবৃত
ঘ) সংবৃত
৮৯। কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক) ‘ও’ এবং ‘ই’ খ) ‘এ’ এবং ‘ই’
গ) ‘অ’ এবং ‘ই’ ঘ) ‘ক’ এবং ‘ই’
গ) ‘অ’ এবং ‘ই’
৯০। বাংলা একাক্ষর শব্দে ও-কার কী হয়?
ক) বিবৃত হয় খ) সংবৃত হয়
গ) হ্রস্ব হয় ঘ) দীর্ঘ হয়
ঘ) দীর্ঘ হয়
৯১। ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক) মহাপ্রাণ বর্ণ খ) স্পর্শ বর্ণ
গ) ওষ্ঠ্য বর্ণ ঘ) ঘোষ বর্ণ
খ) স্পর্শ বর্ণ
৯২। উচ্চারণ স্থানের দিক থেকে ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত ধ্বনিগুলোকে কয়টি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে?
ক) পাঁচটি খ) চারটি
গ) ছয়টি ঘ) দুইটি
ক) পাঁচটি
৯৩। ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণের নাম—
ক) স্পৃষ্ট ধ্বনি খ) অন্তঃস্থ ধ্বনি
গ) পার্শ্বিক ঘ) জিহ্বামূলীয় ধ্বনি
ক) স্পৃষ্ট ধ্বনি
৯৪। ক খ গ ঘ ঙ —এর উচ্চারণ স্থান হলো—
ক) অগ্রতালু খ) জিহ্বামূল
গ) পশ্চাত্ দন্তমূল ঘ) অগ্র দন্তমূল
খ) জিহ্বামূল
৯৫। জিহ্বামূলীয় বর্ণ কোনটি?
ক) চ খ) ত গ) প ঘ) ঙ
ঘ) ঙ
৯৬। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
ক) মূর্ধন্যধ্বনি খ) দন্ত্যধ্বনি
গ) কণ্ঠ্যধ্বনি ঘ) তালব্য ধ্বনি
গ) কণ্ঠ্যধ্বনি
৯৭। কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
ক) ক খ গ ঘ ঙ খ) চ ছ জ ঝ ঞ
গ) ট ঠ ড ঢ ণ ঘ) ত থ দ ধ ন
ক) ক খ গ ঘ ঙ
৯৮। উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়?
ক) ‘চ’ স্বরধ্বনি খ) ‘ট’ স্বরধ্বনি
গ) ‘অ’ স্বরধ্বনি ঘ) ‘গ’ স্বরধ্বনি
গ) ‘অ’ স্বরধ্বনি
৯৯। কয়টি ব্যঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না?
ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি
ক) ৬টি
১০০। ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কী যোগ করতে হয়?
ক) ‘অ’ ধ্বনি
খ) স্বরধ্বনি
গ) হস্ চিহ্ন
ঘ) ব্যঞ্জনধ্বনি
ক) ‘অ’ ধ্বনি
