কাজ এই তিনটা

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:১৩

এই সময়ের ছড়া 

গোলাম রব্বানী রতন

 

করোনা

থেকে চাও মুক্তি তো

মাস্ক কেন

পরো না?

 

করোনা

থেকে চাও মুক্তি তো

ভিড় থেকে

সরো না।

 

করোনা

থেকে চাও মুক্তি তো

হাত ধুতে

ধরো না।

 

করোনা

থেকে চাও মুক্তি তো

কাজ এই তিনটা

ঠিকমতো করো ভালো

কেটে যাবে দিনটা

রবে দেখো

ডরও না।