আপনার রাশিফল

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:১৪

মুহম্মদ আনিসুল হক

১১ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ২৭ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১ মহররম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ১ ও ২। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। মূলবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। শরীর ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। দূরে কোথাও যাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। অসুস্থ পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। মন ভালো থাকবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। পাবলিক ইমেজ বাড়তে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে।