বিশ্বে এক দিনে আরো সাড়ে ৮ হাজার মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:১৮

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব

বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৮ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৭৯ হাজার ৩১২ জন মানুষ। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে। রয়টার্স

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৬০৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ১৬ হাজার ২৬ জন। এছাড়াও ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৪৮০ জনের। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩৩ হাজার ৭৯৯ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৩২০ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৯৭ হাজার ১৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৭১৫ জন। আর ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩৮৩ জন। তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭০৭ জনের। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ১ লাখ ৭৮ হাজার ১৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ৫১ জন।