মাগুরা প্রতিনিধি
বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে খালবিল ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার যন্ত্র ঘুনি ও চাঁইয়ের কদর বাড়ে। ফলে মাগুরার স্থানীয় হাটগুলোতে জমে উঠে ঘুনি, চাঁইয়ের বাজার। সপ্তাহের দুই দিন বৃহস্পতি ও রবিবার মাগুরার নতুন বাজারে এই হাট বসে। ক্রেতারা তাদের পছন্দমতো ঘুনি অথবা চাঁই হাট থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। বাঁশের তৈরি প্রতিটি ঘুনি ও চাঁই প্রকারভেদে বিক্রি হয় ২২০-৩০০ টাকায়। মাগুরা নতুন বাজার ঘুনি ও চাঁই হাটের ইজারাদার গোলাম রসুল জানান, বর্ষাকালে ভাদ্র মাস পর্যন্ত এই বিক্রি চলবে। চাঁই বিক্রেতা আইয়ুব আলী ও লোকমান জানান, বছরের ছয় মাস আমরা চাঁই তৈরি করি। বর্ষার শুরুতে বিক্রি শুরু হয়।
