কয়রায় বর্ষাকালীন তরমুজ চাষ

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:৫৫

কয়রা (খুলনা) সংবাদদাতা

কয়রায় বর্ষাকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন উপজেলার আমাদী ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃষক ব্রিশাঙ্ক সানা। তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ দৌলতপুর খুলনার সহযোগিতায় এবং গোপালগঞ্জ জেলায় কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের অর্থায়নে মে মাসের প্রথম সপ্তাহে তরমুজের বীজ রোপণ করি। আড়াই থেকে তিন মাসের মধ্যে তরমুুজ বিক্রি শুরু করি।’ সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ বলেন, বর্ষাকালীন তরমুজ চাষ বেশ লাভজনক হয়ে থাকে। এটি মাত্র আড়াই মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে পড়ে।