ঈশ্বরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:৫৬

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে সেচ পাম্পের তার খুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামে। নিহত সোহেল মিয়া নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের হোসেন আলী ছেলে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে যুবকের লাশ হস্তান্তর করা হয়েছে।

সখীপুরে বিদ্যুত্স্পৃষ্টে

শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্মৃতি রানি (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কালিদাস গ্রামের নমপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্মৃতি রানি ঐ এলাকার রতন কুমার সরকারের মেয়ে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এ কে সাইদুল হক ভুঁইয়া বলেন, শিশুর হাতে বিদ্যুতে পোড়ার চিহ্ন রয়েছে। কোনো অভিযোগকারী না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।