বাংলাদেশে সবুজ জ্বালানি উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। গত রবিবার এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) বাংলাদেশ ব্যাংক, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (এসআরইডিএ) এবং জিআইজেড। বিএসআরইএর সভাপতি দিপাল সি বড়ুয়ার সভাপতিত্বে এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সাবেক এসআরইডিএর সদস্য সিদ্দিক জোবায়ের সেমিনারের সঞ্চালনা করেন এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খোন্দকার মোর্শেদ ‘মিল্লাত গ্রিন এনার্জির জন্য টেকসই অর্থায়নের সুবিধা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নত দেশগুলা সৌর, জোয়ার ও বায়ুশক্তি থেকে বিদ্যুত্ উত্পাদন করছে, কিন্তু বাংলাদেশ এখনো কয়লা, পারমাণবিকসহ অন্যান্য জীবাশ্ম জ্বালানির সঙ্গে আবদ্ধ। তাই সময় এসেছে আমাদের নতুন পন্থা অবলম্ব্বন করার।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ডেপুটি চিফ এক্সিকিউটিভ এস এম মনিরুল ইসলাম, জিআইজেড প্রোগ্রাম কো-অর্ডিনেটর আল মুদাব্বির বিন আনাম এবং বিএসআরইএর ভাইস প্রেসিডেন্ট নুরুল আক্তার।— প্রেস বিজ্ঞপ্তি।
