নিজস্ব ই-কমার্স সাইট—‘ইউশপবিডি.কম’ চালুর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের জন্য মানসম্পন্ন নিজস্ব পণ্য সহজলভ্য করেছে দেশের অন্যতম বৃহত্তম নিত্যব্যবহার্য পণ্য উত্পাদনকারী কোম্পানি—ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)।
নতুন চালু হওয়া এই ই-কমার্স সাইটটির মাধ্যমে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট সুবিধা কাজে লাগিয়ে ভোক্তারা দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই লাইফবয়, সানসিল্ক, ডাভ, ট্রেসামে, হুইল, রিন, সার্ফ এক্সেল, গ্লো অ্যান্ড লাভলি, পন্ডসসহ ইউনিলিভার প্রকৃত পণ্য তাদের দোরগোড়ায় পেতে পারবেন।
এ প্রসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান বলেন, ‘ইউনিলিভারে আমরা ভোক্তাদের সেবা দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের ভোক্তারা এখন তাদের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় ব্র্যান্ডের পণ্যগুলো ‘ইউশপবিডি.কম’-এর মাধ্যমে আকর্ষণীয় মূল্যে দ্রুত ও নিরাপদের সঙ্গে নিজেদের দোরগোড়ায় পেতে পারেন। —প্রেস বিজ্ঞপ্তি
