ইত্তেফাক রিপোর্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৭টির বা ৩৬ দশমিক ৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের দিন সোমবার লেনদেন শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১ দশমিক ৭০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্সের ৯ দশমিক ৭০ শতাংশ, আইপিডিসির ৮ দশমিক ৯৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৮ শতাংশ, আইএলএফএসএলের ৭ দশমিক ৩১ শতাংশ, আইএফআইসির ৭ দশমিক ২৮ শতাংশ, বে লিজিংয়ের ৬ দশমিক ৮৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৬ দশমিক ৮১ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬ দশমিক ১৮ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্টের শেয়ার দর ৬ দশমিক ০৪ শতাংশ বেড়েছে।
