আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:০০

সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। গত সোমবার পর্ষদের ৩৬২তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

সেলিম রহমানের পিতা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহত্ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়ার পিতা এ কে এম আবু তাহের দেশের একজন বিশিষ্ট শিল্পপতি এবং ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান। আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে দেশে ফিরে ব্যবসা ও শিল্প ব্যবস্থাপনায় নিযুক্ত হন। বর্তমানে তিনি পূর্বাচল স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পূর্বাচল ডিলার্স লিমিটেড, পূর্বাচল এক্সক্লুসিভ লিমিটেড এবং বেকো ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। —প্রেস বিজ্ঞপ্তি