নবাবগঞ্জে দাফন ও সত্কার কাজে সহায়ক টিমকে পিপিই বিতরণ

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৪৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জে করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন ও সত্কার কাজে সহায়ক দুইটি টিমকে বিনা মূল্যে ৩০ সেট পিপিই গামবুট ও মাস্ক উপহার দেওয়া হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে এ সব সামগ্রী বিতরণ করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। এ সময় উপজেলা দাফন টিমের পক্ষে পিপিই গ্রহণ করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জ ও হাফেজ মাওলানা মিজানুর রহমানসহ অন্য সদস্যরা। অপরদিকে সত্কার টিমের পক্ষে পিপিই গ্রহণ করেন অনুপম দত্ত নিপু ও বাসুদেব শীলসহ অন্য সদস্যরা। এ ছাড়াও তাবলিগ জামাতের একটি টিমের হাতে উপহারসামগ্রীর আরো একটি সেট তুলে দেওয়া হয়।