ফুটবল ক্যারিয়ারে এমন ছবি তার দেখার কথা না। কারণ সেই ছোট্ট বয়সে বার্সেলোনায় যোগ দেয়ার পর আর কখনো কোনো ক্লাবে যোগ দেনিনি লিওনেল মেসি। এবার ২১ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় বন্ধু নেইমারের ক্লাব পিএসজি লুফে নিয়েছে। ফ্রান্সের লিগ ওয়ানে খেলবেন মেসি। পিএসজিতে খেলবেন মেসি। দুই বছরের চুক্তি হয়েছে। গতকাল স্পেন হতে নিজের বিমানে চড়ে মেসি এবং তার স্ত্রী এন্তেনেলা রোকুজ্জো এবং তিন পুত্রসন্তানকে নিয়ে ফ্রান্সের প্যারিসে নামলে সেখানে রীতিমত রাজকীয় অভ্যার্থণা দেয়া হয় ফুটবলের খুদে জাদাকুরকে। আজ প্যারিসে সংবাদ সম্মেলন করবেন মেসি। আগামী ১৪ আগষ্ট পিএসজির ম্যাচ। (বিস্তারিত পৃষ্ঠা-১০)