ক্যারিয়ার নিয়ে উচ্ছ্বসিত ইয়ামি!

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৮

বিনোদন ডেস্ক

 

দক্ষিণী ও বলিউড সিনেমায় সমানতালে কাজ করছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘লস্ট’, ‘এ থার্সডে’, ভুত পুলিশ’, ‘রাত বাকি’, ‘ও মাই গড টু’, ‘দাসভি’সহ বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমাঝে নতুন আরো একটি সিনেমার খবরে শিরোনামে এলেন এই অভিনেত্রী। জানা গেছে, ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত নির্মাতা অমর কৌশিকের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘চোর নিকাল কি ভাগা’ম শিরোনামের এই সিনেমাটিতে ইয়ামি সানি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যদিও সিনেমাটি ২০১৭ সালে জন আব্রাহাম ও রাজকুমার রাওকে নিয়ে শুরু করতে চেয়েছিলেন নির্মাতা। তবে জন নিজেকে এই সিনেমাটি থেকে দূরে সরে নেওয়ায় কাজটি আলোর মুখ দেখেনি। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করবেন অজয় সিং। এ নিয়ে ইয়ামি গৌতম বলেন, ‘ক্যারিয়ারে শেষ্ঠ সময় পার করছি মনে হচ্ছে। আজকের অবস্থানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। অমর কৌশিকের মতো নির্মাতা আমার ওপর ভরসা রাখছেন এটা অনেক বড় পাওয়া। তার নির্মাণে জাদু রয়েছে। আশা করছি দারুণ একটি কাজ হবে এটি।’