বিনা মূল্যে অক্সিজেন-মেডিসিন সার্ভিস কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৪৭

বরিশাল সদর হাসপাতাল

বরিশাল অফিস

করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন সেবা ও মেডিসিন সার্ভিস কার্যক্রম চালু করেছে বরিশাল জেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ডা. বাসুদেব কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মলয় কান্তি বড়াল, বরিশাল রোটারি ক্লাবের সভাপতি আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, খুলনা অক্সিজেন ব্যাংকের সাধারণ সম্পাদক আসাদ শেখ প্রমুখ। রোটারি ক্লাব বাংলাদেশ এবং খুলনা অক্সিজেন ব্যাংকের সদস্যরা এই কার্যক্রমে সহযোগিতা করবেন। প্রাথমিকভাবে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী দরিদ্রদের জন্য ২২ ধরনের ওষুধ সরবরাহ করা হবে। ২৪ ঘণ্টা ০১৯৬৯৭৯৩৮৭৬ ও ০১৭৬৭৫৮১৭২২ নম্বরে কল করে সেবা গ্রহণ করা যাবে।