নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন স্থানীয়রা। এতে বক্তব্য রাখেন সাবেক সেনাসদস্য আবুল হোসেন, আবু সায়েম, ডা. শেখ মো. নুর ইসলাম, হাফিজুর রহমান হূদয়, মিজানুর রহমান মিজান, এন্তাজুল হক, শামীম হোসেন প্রমুখ। তারা বলেন, পৌরসভার মধুরহাইল্যা থেকে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া-রতনপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে বেহাল। সড়ক পাকাকরণের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরসহ জনপ্রতিনিধিদের কাছে একাধিক বার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
