মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে লৌহজং নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গৃহহীন হয়ে পড়েছেন দুই পাড়ের শতাধিক পরিবার। এ বিষয়ে পৌর মেয়র সালমা আক্তার শিমুল জানিয়েছেন, বরাদ্দ না পাওয়ায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা যাচ্ছে না। পাউবোর টাঙ্গাইলের প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় এমপি, প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, নদী এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
