ছাতকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৫০

আটক ১

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে মঙ্গলবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নজির আলী (৩৮)। সে উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আসকর আলীর ছেলে। এ ঘটনায় বুধবার সকালে পুলিশ এক জনকে আটক করেছে। আটক মাসুক মিয়া মির্জাপুর গ্রামের বতু মিয়ার ছেলে। লক্ষ্মীভাউর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও নোয়ারাই ইউপি সদস্য সাদিক মিয়া এবং সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন জানান, শুনেছি রাতে বাজারের একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হয় নজির আলী। আবার নজির আলীর স্বজনরা জানান, দোতলার সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এতে আহত নজির আলীকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার ও এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হইনি। তদন্ত করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হবে।