নাগেশ্বরীতে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৫০

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে মঙ্গলবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাজল সরকার (৩৩) উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী গ্রামের বিমল চন্দ্র সরকারের ছেলে।  নিহতের চাচাতো ভাই আপন চন্দ্র সরকার এর সত্যতা নিশ্চিত করে জানান, কাজল একজন পেশাদার ইলেকট্রিশিয়ান। মঙ্গলবার কাজল নিজেই তার পুরো বাড়িতে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করছিল। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।