পীরগাছায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৫১

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় ছয় বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি তুষার ইমরানকে (১৮) গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে রংপুর র্যাব-১৩-এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস। তিনি জানান, মঙ্গলবার বিকালে র্যাব-১৩-এর একটি দল গোপন খবরের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তুষার ইমরানকে গ্রেফতার করে। তুষার উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় গত ৮ আগস্ট ধর্ষণের শিকার শিশুর বাবা পীরগাছা থানায় এজাহার দেন।